মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পাকিস্তান ৩ মিনিটে, ওমর ভুট্টাের অসাধারণ ফিল্ড গোলে এগিয়ে গিয়েছিল। ১১ মিনিটে পেনাল্টি কর্নার পায় কোরিয়া। গোল না হলেও হয়ে যায় পেনাল্টি স্ট্রোক। গোল করে সমতায় ফেরে কোরিয়া। ১ মিনিটের ব্যবধানে আবারো পেনাল্টি স্ট্রোক পায় কোরিয়া। জ্যাং জঙ হিউন গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দলকে।
২২ মিনিটে জুনাইদ মানজুরের ফিল্ড গোলে সমতায় ফেরে পাকিস্তান। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে কোরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন জ্যাং জং হিউন। ৩০ মিনিটে আফরাজরে গোলে সমতায় ফেরে পাকিস্তান। বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে গোল করে আবার এগিয়ে যায় কোরিয়া।
.png)
৪৪ মিনিটে জেং জুনউ গোল করলে কোরিয়া এগিয়ে ৫-৩ ব্যবধানে। (৩-৫) ফিল্ড গোল। ৪৭ মিনিটে মোবাশশ্বের আলীর গোলে পাকিস্তান ব্যবধান কমিয়ে আনে ৪-৫ এ। ১ মিনিট পর আবারো পিসি পাকিস্তানের। গোল দিতে পারেনি।
৫১ মিনিটে গোল করে পাকিস্তান সমতায় ফিরলে জমে উঠে সেমিফাইনাল। এর পরপরই গোল করে ব্যবধান ৬-৫ করে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত ওই স্কোরেই শেষ হয় প্রথম সেমিফাইনাল। পাকিস্তানের স্বপ্ন চুরমার করে ফাইনালে উঠে যায় দক্ষিণ কোরিয়া।
এর আগে বাংলাদেশের বিপক্ষে জয়ে সেমিফাইনালে ভারতকে এড়িয়েছিল পাকিস্তান। পাকিস্তান ও জাপান-দুই দলের সংগ্রহ সমান ৫ পয়েন্ট ছিল। গোল গড়ে পাকিস্তান গ্রুপে তৃতীয় স্থান পায়, জাপান গ্রুপে চতুর্থ স্থান। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে ভারত।