ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

থামলো সালাহর দৌড়, হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ২৯ ডিসেম্বর ২০২১
থামলো সালাহর দৌড়, হারল লিভারপুল
মোহাম্মদ সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে একরকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল লিভারপুল। কিন্তু মঙ্গলবার আর পারল না অল রেডরা। টানা ১৫টি পেনাল্টি শটে গোল করে এসে এবার মিস করলেন দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। আর এতেই লেস্টার সিটির বিপক্ষে হেরে শিরোপা লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ল ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।

মঙ্গলবার রাতে এডমোলা লোকমেনের গোলে ১-০ গোলের জয় পেয়েছে লেস্টার সিটি। ম্যাচ হারলেও শুরুতে দাপট দেখায় লিভারপুল। ১৬ মিনিটে পেনাল্টিও পেয়ে যায় তারা। কিন্তু মোহাম্মদ সালাহর নেয়া পেনাল্টি শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক কাসপার স্মাইকেল।

এরপর ফিরতি বলে হেড করেন মিশরীয় ফরোয়ার্ড। সেটি ফিরে আসে পোস্টে লেগে। আবার বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি জর্ডান হেন্ডারসন। এতে দীর্ঘ চার বছর পর লিভারপুলের কেউ পেনাল্টি মিস করল। 

Advertisement

এরপর বিরতির আগে আরো কয়েকবার সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি লিভারপুল। বারবার লেস্টারের ত্রাতা হন গোলরক্ষক স্মাইকেল। ৫৫ মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিলেন সাদিও মানে। দিয়েগো জটার কাছ থেকে বল নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। 

তিন মিনিট পর উল্টো এগিয়ে যায় লেস্টার সিটি। কাইরনান ডিউসবুরি-হলের কাছ থেকে বল পেয়ে মাতিপকে পরাস্ত করে আলিসনকে এড়িয়ে আদেমোলা এডমালো গোল করেন। পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে লিভারপুল। কিন্তু গোলের দেখা মিলছিল না। 

নির্ধারিত সময়ের খেলার পাঁচ মিনিট বাকি থাকতে অবশ্য গোল পেয়েই যাচ্ছিল লিভারপুল। কিন্তু স্মাইকেল পা লাগিয়ে কর্নারের বিনিময়ে কোনো রকমে বাঁচিয়ে দেন। এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার।

এর ফলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে পড়েছে লিভারপুল। যার ফলে শিরোপা লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়ল তারা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!