ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ২৯ ডিসেম্বর ২০২১
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান

বাইশ গজে চলতি বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের ২৯ বছর বয়সী এই তারকা ওপেনার ব্যাট হাতে নামলেই ছুটিয়েছেন রানের ফুলঝুরি। আর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে চলতি বছর আইসিসির টি-২০র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। 

এ বছর টি-২০ ফরম্যাটে ২৯ ম্যাচে অংশ নিয়ে ১২টি ফিফটি আর এক সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ৩২৬ রান করেছেন রিজওয়ান। ব্যাট হাতে এমন পারফরম্যান্সে তার ধারে কাছে নেই কেউ। 

রিজওয়ান ছাড়াও বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার, শ্রীলংকার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মিচেল মার্শ।

Advertisement

ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলংকার হয়ে বছর জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই তারকা লেগ স্পিনার চলতি বছরে ২০টি টি-২০ ম্যাচে অংশ নিয়ে শিকার করেছেন ৩৬টি উইকেট। বলা যায় লংকানদের ভরসার অন্যতম প্রধান ক্রিকেটার ছিলেন তিনি।

আইসিসি বর্ষসেরা টি-২০র সেরা পারফর্মারদের মনোনীতের তালিকায় থাকা মিচেল মার্শও দারুন খেলেছেন। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান ২১ ম্যাচে অংশ নিয়ে ৬টি ফিফটির সাহায্যে ৬২৭ রান করেন। অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেন তিনি।  

এ তালিকায় থাকা ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলারও চলতি বছর ছিলেন অনবদ্য। তিনি ১৪ ম্যাচে এক সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ৬৫.৪৪ গড়ে ৫৮৯ রান করেন। আর কিপিংয়ে ১৩টি ডিসমিসালও পেয়েছেন।

আগামী ১৭ ও ১৮ জানুয়ারি আইসিসি বর্ষসেরা পুরস্কার ও অফিসিয়াল টিম ঘোষণা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!