কারণ হিসেবে কুইন্টন ডি কক বলেছেন, ‘বড় হতে চাওয়া পরিবারকে সময় দেওয়াই তার ইচ্ছা।’ তবে হঠাৎ করে নেয়া তার এমন অবসর তুলেছে নানা প্রশ্ন।
বাবা হতে যাওয়ায় এমনিতেও সিরিজের পরের দুই টেস্টে ডি ককের খেলার কথা ছিল না। কিন্তু তার অবসরের ব্যাপারে এর আগে কোনো কিছুই শোনা যায়নি। মাঠের বাইরে নানা কারণে খবরের শিরোনাম হওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটজুড়ে এখন বিতর্ক। এর মধ্যে দলটির মাঠের পারফরম্যান্স তেমন ভালো না।
.png)
বর্তমানে নিজেদের নতুন করে গুছিয়ে নেয়ার চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দলের অন্যতম বড় ভরসা কুইন্টন ডি ককের টেস্ট থেকে অবসর নেয়া তাদের জন্য বড় ধাক্কাই বটে। যদিও রঙিন পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
৫৪ টেস্টের ক্যারিয়ারে ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে ৩ হাজার ৩০০ রান করেছেন ডি কক। উইকেট রক্ষক হিসেবে তার রয়েছে ২৩২টি ডিসমিসাল। নিজের অবসর নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেওয়া বিবৃতিতে কথা বলেছেন ডি কক।
সেই বিবৃতিতে ডি কক বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি, এসব নিয়ে অনেক ভেবেছি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এরপর পরিবার গড়ে তুলতে চাই।’
তিনি আরো বলেন, ‘পরিবারই আমার কাছে সবকিছু এবং আমি আমাদের জীবনের এই নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই।’