ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনায় আক্রান্ত ক্লপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ২ জানুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত ক্লপ
ইয়ুর্গেন ক্লপ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। সর্বশেষ করা কোভিড পরীক্ষায় পজিটিভ ফল আসায় চেলসির বিপক্ষে আসন্ন ম্যাচটিতে দলের ডাগ আউটে থাকতে পারবেন না তিনি।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে নামবে লিভারপুল। এর আগের দিন অর্থাৎ শনিবার ক্লাবটি ক্লপের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায়।

আরো পড়ুন: বিনা পয়সায় কেনা যাবে ৫৩৯ ফুটবলার!

Advertisement

ক্লপের মাঝে রোগটির হালকা উপসর্গ রয়েছে এবং এখন তিনি আইসোলেশনে আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তিনি থাকতে না পারায় তার জায়গায় এই ম্যাচে লিভারপুলের ডাগ আউঠে থাকবেন তার সহকারী পেপ লিনডার্স।

এর আগে গত শুক্রবার সংবাদ সম্মেলনে দলের তিন জন খেলোয়াড় ও কয়েকজন স্টাফ কোভিডে আক্রান্ত বলে জানিয়েছিলেন ক্লপ। এরপর সবার ওপর করানো কোভিড-১৯ পরীক্ষায় তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। দলের বাকি আর কেউ প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত নন বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন: গোলাপি টেস্টে মাঠে থাকা নিয়ে শঙ্কায় ম্যাকগ্রা

লিভারপুলের ভার্জিল ফন ডাইক, থিয়াগো আলকান্তারা, ফাবিনিয়ো ও কার্টিস জোনস এর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। আইসোলেশন থেকে এই সপ্তাহের শুরুতেই অনুশীলনে ফেরেন তারা।

বর্তমানে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা চেলসি। অন্যদিকে ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!