শ্রীলংকার বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন
শ্রীলংকা সফরে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দলের অধিনায়কত্ব করবেন ক্রেইগ আরভিন।
গত আগস্টে ক্রিকেট থেকে অবসর নেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। তাই টেলরকে বাদ দিয়ে দল ঘোষনা করেছে জিম্বাবুয়ে।
দলে নতুন মুখ ওপেনার তাকুদজওয়ানাশে কাইতানো ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। দলে ফিরেছেন অলরাউন্ডার টিনো মুতুম্বদজি, অভিজ্ঞ সিকান্দার রাজা ও সিন উইলিয়ামস।
.png)
গত সেপ্টেম্বরের পর প্রথমবারের মত ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। ঐ সময় আগস্ট-সেপ্টেম্বরে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন আরভিন।
সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত ১৬, ১৮ ও ২১ জানুয়ারি। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। সিরিজের সবগুলো ম্যাচ হবে পাল্লেকেলেতে।
২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিলো জিম্বাবুয়ে ও শ্রীলংকা। শ্রীলংকার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাবভা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোতেন্ডা মুতুম্বোদজি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, উইলিয়াম শুকানজাভা ও মিলন শুকানবানি।