এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৮২ রান।
ক্রাইস্টাচার্চের সবুজ পিচ দেখে যে কেউই আগে বোলিং নিতে চাইবে। টস জিতে মুমিনুল হকও ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে দুই বার ভাবেননি। কিন্তু সাফল্য ঐ পর্যন্তই। কারণ ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন স্বাগতিক দলের ব্যাটাররা।
.png)
উদ্বোধনী জুটিতেই উইল ইয়ং ও টম ল্যাথাম যোগ করেন ১৪৮ রান। ব্যক্তিগত ৫৪ রানে শরিফুল ইসলামের বলে আউট হন ইয়ং। তবে এরপর টাইগার বোলারদের আর কোনো সুযোগ দেননি তার জায়গায় নামা ডেভন কনওয়ে ও ল্যাথাম।
এরই মধ্যে দেড়শ রানের মাইলফলক অতিক্রম করেছেন ল্যাথাম। কনওয়ে আছেন সেঞ্চুরির পথে। বলা যায় বেশ বড় সংগ্রহের পথেই আছে স্বাগতিক নিউজিল্যান্ড।
ইঞ্জুরির কারণে এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বাংলাদেশ। হাতে চোট পাওয়ার কারণে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। তার জায়গায় দেশের শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে নাঈম শেখের।
এছাড়া গ্রোয়েন ইঞ্জুরির কারণে খেলছেন না মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম শেখ।