ইতিহাস সৃষ্টির এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টেস্টটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস।
সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচ জিতে নতুন করে ইতিহাস লিখতে চায় টাইগাররা। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। যা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ৩৩টি প্রচেষ্টায় প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা।
.png)
এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। এ ম্যাচে ড্র করলেই বিদেশের মাটিতে জিম্বাবুয়ের ছাড়া বড় কোন দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
আরো পড়ুন: নিউজিল্যান্ডে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের চোখ
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কারণ এই ভেন্যুতে আট ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচ হেরেছে কিউইরা। ভেন্যুটি স্বাগতিকদের পয়মন্ত হিসেবে পরিচিত।
বাংলাদেশের প্রথম টেস্ট জেতা ভেন্যু মাউন্ট মাউঙ্গানুই অপেক্ষাকৃত নতুন মাঠ ছিল, যেখানে এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট ম্যাচ আয়োজন হয়েছে।
নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেইলর জানান, বাংলাদেশের চেয়ে ক্রাইস্টচার্চের কন্ডিশন তাদের পক্ষেই থাকবে।
এদিকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসছে। আঙ্গুলের ইনজুরিতে পড়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার পরিবর্তে টেস্ট অভিষেক হবে নাইম শেখের।
আরো পড়ুন: ১২৭ রান দরকার মুশফিকের
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে রাব্বি মাহমুদ, লিটন কুমার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।