ক্যান্ডিডেট মাস্টার শরিফ হোসেনকে হারিয়ে আসর শেষ করেছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সাড়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। আর ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিনের কাছে হেরে যান গতবারের চ্যাম্পিয়ন নিয়াজ। সব মিলিয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনি হয়েছেন তৃতীয়।
এবারের আসর ভালো যায়নি দেশের বাকি দুই গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আব্দুল্লাহ আল রাকিবের। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে রিফাত সপ্তম ও ৬ পয়েন্ট নিয়ে রাকিব হয়েছেন যৌথভাবে অষ্টম।
.png)
গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে হয়েছেন পঞ্চম।