সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের। দুই টেস্ট সিরিজে ৩ ইনিংসে ২টি সেঞ্চুরিতে মোট ২৪৪ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন কনওয়ে।
তৃতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের লিটন দাসের। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১৯৬ রান করেন তিনি। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেছিলেন লিটন।
.png)
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের। ৪ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩৮ রান করেছেন মুমিনুল। এছাড়া বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত ১টি হাফ-সেঞ্চুরিতে ১১৪ রান, ইয়াসির আলি ৮৩ ও মাহমুদুল হাসান জয় ৭৮ রান করেন।
এদিকে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের ব্যাটার রস টেইলর ব্যাটিংয়ে নামলে তাকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ ক্রিকেট দল। তার মতো ‘কিংবদন্তি’ ক্রিকেটারকে সম্মান জানানো বিশেষ কিছু বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
সাদা পোশাকের ক্রিকেট তথা টেস্টকে বিদায় জানিয়ে দিয়েছেন রস টেইলর। বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেললেন তিনি। তার বিশেষ মুহূর্ত আরো বেশি রঙিন করেছেন মুমিনুল হকরা।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস এবং ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে টেইলর প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমরা প্রথম দিন আভাস পেয়েছি চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টি হতে পারে। প্রথম টেস্টেই আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু এটা রস টেইলরের শেষ টেস্ট হতে যাচ্ছে তাই তাকে আমরা সম্মান জানাব।’
তিনি আরো বলেন, ‘এ কারণেই গার্ড অব অনার দেওয়া, সবাই চিয়ার আপ করেছে, এটা নিয়ে সবাই খুশি। অধিনায়ক হিসেবে আমার জন্যও এটা বিশেষ কিছু। আমাদের বেড়ে ওঠার সময়টাতেই দেখেছি তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলছেন। আমি মনে করি তিনি নিউজিল্যান্ডের একজন কিংবদন্তি।’
মুমিনুল যোগ করেন, ‘আমরা সবসময় দেখে আসছি তার ক্যারিয়ারে তিনি নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত করেছেন। তিনি যেভাবে শেষ করেছেন, আমরা তাকে ভালোবাসি। আমরা তাকে মিস করবো। সবাই তাকে মিস করবে, বিশেষ করে নিউজিল্যান্ড। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ রস। আপনার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা।’