ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হারের ব্যবধান কমাতে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৫, ১১ জানুয়ারি ২০২২
হারের ব্যবধান কমাতে লড়ছে বাংলাদেশ
লিটন দাস

ক্রাইস্টচার্চ টেস্টে ম্যাচ পুরোটাই নিউজিল্যান্ডের দখলে। খুব বড় অঘটন না ঘটলে এই ম্যাচ বাংলাদেশের জেতার আশা নেই বললেই চলে। এমতাবস্থায় ইনিংস ব্যবধানে হারের ব্যবধান কমাতে লিটনের ব্যাটে লড়ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৪৪ রান। ফলো অনে থাকা টাইগারদের ইনিংস ব্যবধানে হার এড়াতে প্রয়োজন আরো ১৫১ রান। 

দ্বিতীয় দিনে মাত্র ১২৬ রানে অল আউট হয় বাংলাদেশ। ৩৯৫ রানের বড় লিড থাকায় স্বাভাবিকভাবেই টাইগারদের ফলো অনে পাঠায় নিউজিল্যান্ড। তৃতীয় দিন সকালে প্রথম ঘণ্টা অবশ্য একটু স্বস্তিরই ছিল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি।

Advertisement

আরো পড়ুন: ভারতের বিপক্ষে সিরিজ জিতবে দক্ষিণ আফ্রিকা : ফিলান্ডার

লাঞ্চ বিরতির আগেই দুই উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ২১ ও নাজমুল হোসেন শান্ত ফেরেন ২৯ রানে। দ্বিতীয় সেশনে টাইগাররা হারায় আরো ৩ উইকেট। এবার একে একে ফেরেন নাইম ইসলাম, মুমিনিল হক ও ইয়াসির আলী। এর আগে করেন যথাক্রমে ২৪, ৩৭ ও ২ রান।

শেষ সেশনে লড়াইয়ে বেশ ভালো করছিলেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। কিন্তু ধৈর্য্যের পরীক্ষায় ব্যর্থ হয়ে সোহান ৩৬ রানে আউট হন। এর আগে লিটনের সাথে গড়েন ১০১ রানের জুটি। এটাই নিউজিল্যান্ডের মাটিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড।

আরো পড়ুন: পিএসএলকে বিপদে ফেলেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

মেহেদী মিরাজ ৩ রানে ফিরেছেন। একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিচ্ছেন লিটন দাস। তিনি অপরাজিত আছেন ৮১ রানে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!