ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক জয়ে ১০ রেটিং পেল বাংলাদেশ, নিউজিল্যান্ড হারালো ৮ রেটিং

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৬, ৫ জানুয়ারি ২০২২
এক জয়ে ১০ রেটিং পেল বাংলাদেশ, নিউজিল্যান্ড হারালো ৮ রেটিং
বাংলাদেশ দল

আজ মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। এই জয়ে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে কোন পরিবর্তন হয়নি টাইগারদের। নবম স্থানেই আছে তারা। তবে এই জয়ে ১০ রেটিং বাড়লো বাংলাদেশের। এতে বাংলাদেশের রেটিং এখন ৫৭। 

অন্যদিকে এই হারে ৮ রেটিং হারালো বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিউজিল্যান্ডের রেটিং এখন ১১৩।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার আগে বাংলাদেশের রেটিং ছিলো ৪৭। আর নিউজিল্যান্ডের ছিলো ১২১।

Advertisement

এই তালিকার সবার উপরে আছে ভারত। ১২৪ রেটিং নিয়ে সবার উপরে ভারত। তৃতীয় থেকে অষ্টম পর্যন্ত আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। দশমস্থানে আছে জিম্বাবুয়ে।

এদিকে ম্যাচ শেষ হওয়ার পর জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুমিনুল বলেন, আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছিলাম না। শেষ দুটি ম্যাচ হেরেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য টেস্ট দলের একটা জয়ের ভিত তৈরি করা দরকার ছিল। সেদিক থেকে এ জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ।

অধিনায়কের কাছে ব্যক্তির সাফল্যের চেয়ে দলের সাফল্যই মূখ্য। মুমিনুল বলেন, এটা একটা দলীয় সাফল্য। সবাই জিততে মুখিয়ে ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– সবাই এগিয়ে এসেছে।

এরপর তিনি বলেন, তবে নির্দিষ্ট করে বললে, যাদের কারণে এত বড় সাফল্য ধরা দিয়েছে, তাদের কথা না বললেই নয়। আমরা জিতেছি মূলত আমাদের বোলারদের কারণে। প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই ওরা ছিল এক কথায় দুর্দান্ত। ওরা কঠোর পরিশ্রম করেছে। ঠিক জায়গায় বল করেছে। নিউজিল্যান্ডকে চাপে রাখতে পেরেছে।

এবাদত হোসেনের প্রশংসা করেঅধিনায়ক মুমিনুল  বলেন, সূর্য তাপ দেওয়া শুরু করায় উইকেটও শুষ্ক হয়ে ওঠে। আমরা সেই সুবিধাটা নিতে চেষ্টা করেছি। এবাদত অবিশ্বাস্য বোলিং করেছে। বলতে গেলে এক কথায় দুর্দান্ত বোলিং করেছে।

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!