ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৫০তম জয় পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ৫ জানুয়ারি ২০২২
৫০তম জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ দল

আজ মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। বিদেশের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে এটি বাংলাদেশের ৫০তম জয়।

বিদেশের মাটিতে ৬০ টেস্টে ৬ জয় আছে বাংলাদেশের। হার ৫০টি, ম্যাচ ড্র ৪টি। এছাড়া দেশের বাইরে ১৩০ ওয়ানডেতে ৩১ জয় আছে টাইগারদের। হার ৯৬টি, ম্যাচ পরিত্যক্ত ৩টি। সফরকারী হিসেবে বিদেশের মাটিতে ৩৮টি টি-২০তে ১৩ জয় আছে বাংলাদেশের। হার ২৪টি, ম্যাচ পরিত্যক্ত ১টি।

এই ম্যাচ ৮ উইকেটে জিতে লক্ষ্য তাড়া করে টেস্ট জয়ের নতুন নয়া রেকর্ড গড়েছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করে বাংলাদেশের আগের জয়ে রেকর্ডটি ছিলো ৪ উইকেটে। ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় টাইগাররা। ৬ উইকেটে ২১৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Advertisement

লক্ষ্য তাড়া বাংলাদেশ ৪টি জয় পেয়েছে। এরমধ্যে অন্য দু’টি হলো যথাক্রমে  ৪ ও ৩ উইকেটে। ২০১৭ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে এবং ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ।

এদিকে ম্যাচ শেষ হওয়ার পর জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুমিনুল বলেন, আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছিলাম না। শেষ দুটি ম্যাচ হেরেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য টেস্ট দলের একটা জয়ের ভিত তৈরি করা দরকার ছিল। সেদিক থেকে এ জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ।

অধিনায়কের কাছে ব্যক্তির সাফল্যের চেয়ে দলের সাফল্যই মূখ্য। মুমিনুল বলেন, এটা একটা দলীয় সাফল্য। সবাই জিততে মুখিয়ে ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– সবাই এগিয়ে এসেছে।

এরপর তিনি বলেন, তবে নির্দিষ্ট করে বললে, যাদের কারণে এত বড় সাফল্য ধরা দিয়েছে, তাদের কথা না বললেই নয়। আমরা জিতেছি মূলত আমাদের বোলারদের কারণে। প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই ওরা ছিল এক কথায় দুর্দান্ত। ওরা কঠোর পরিশ্রম করেছে। ঠিক জায়গায় বল করেছে। নিউজিল্যান্ডকে চাপে রাখতে পেরেছে।

এবাদত হোসেনের প্রশংসা করেঅধিনায়ক মুমিনুল  বলেন, সূর্য তাপ দেওয়া শুরু করায় উইকেটও শুষ্ক হয়ে ওঠে। আমরা সেই সুবিধাটা নিতে চেষ্টা করেছি। এবাদত অবিশ্বাস্য বোলিং করেছে। বলতে গেলে এক কথায় দুর্দান্ত বোলিং করেছে।

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!