ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বোলারদের কৃতিত্ব দিলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১, ৫ জানুয়ারি ২০২২
বোলারদের কৃতিত্ব দিলেন মুমিনুল
মুমিনুল হক

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই টেস্ট জয়ে বোলাররা যেমন বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি ব্যাট হাতেও একজন অধিনায়কের মত সামনে থেকেই পুরো দলকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল হক।

প্রথম ইনিংসে মুমিনুলের ব্যাট থেকে বেরিয়ে এসেছিল অনবদ্য ৮৮ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন টিম বাংলাদেশের অধিনায়ক। মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের পর তাই সবার চেয়ে মাথাটা উঁচু অধিনায়ক মুমিনুল হকেরই।

ম্যাচ শেষ হওয়ার পর জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুমিনুল বলেন, আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছিলাম না। শেষ দুটি ম্যাচ হেরেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য টেস্ট দলের একটা জয়ের ভিত তৈরি করা দরকার ছিল। সেদিক থেকে এ জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ।

Advertisement

অধিনায়কের কাছে ব্যক্তির সাফল্যের চেয়ে দলের সাফল্যই মূখ্য। মুমিনুল বলেন, এটা একটা দলীয় সাফল্য। সবাই জিততে মুখিয়ে ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– সবাই এগিয়ে এসেছে।

এরপর তিনি বলেন, তবে নির্দিষ্ট করে বললে, যাদের কারণে এত বড় সাফল্য ধরা দিয়েছে, তাদের কথা না বললেই নয়। আমরা জিতেছি মূলত আমাদের বোলারদের কারণে। প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই ওরা ছিল এক কথায় দুর্দান্ত। ওরা কঠোর পরিশ্রম করেছে। ঠিক জায়গায় বল করেছে। নিউজিল্যান্ডকে চাপে রাখতে পেরেছে।

এবাদত হোসেনের প্রশংসা করেঅধিনায়ক মুমিনুল  বলেন, সূর্য তাপ দেওয়া শুরু করায় উইকেটও শুষ্ক হয়ে ওঠে। আমরা সেই সুবিধাটা নিতে চেষ্টা করেছি। এবাদত অবিশ্বাস্য বোলিং করেছে। বলতে গেলে এক কথায় দুর্দান্ত বোলিং করেছে।

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!