ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাশেজ স্কোরবোর্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২, ৫ জানুয়ারি ২০২২
অ্যাশেজ স্কোরবোর্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ছবি: সংগৃহীত

চলতি অ্যাশেজে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ (বুধবার) থেকে সিডনিতে শুরু হয়েছে সিরিজের চতুর্থ টেস্ট। যেখানে আলাদাভাবে উঠে এসেছে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের বীরত্বগাঁথা।

চতুর্থ অ্যাশেজ টেস্ট শুরুর দিন অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে শেষ হয় মাউন্ট মঙ্গানুই টেস্ট। যেখানে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম দিন এটি।

বাংলাদেশের এই জয়ের স্কোরকার্ড উঠে এসেছে অ্যাশেজের মাঠেও। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলার মাঝে হুট করেই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে, নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দেখানো হয় পুরো ম্যাচের স্কোরকার্ড।

Advertisement

সিডনি টেস্ট কভার করতে থাকা জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিনিধি ভারত সুন্দারেসান সেই জায়ান্ট স্ক্রিনের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

#অ্যাশেজ #নিউজিল্যান্ডবনামবাংলাদেশ- এ দুই হ্যাশট্যাগে সুন্দারেসান লিখেছেন, ‘তারা এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) মাঠেও বাংলাদেশের মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া দুর্দান্ত জয়ের স্বীকৃতি দিচ্ছে এবং তা করাই উচিত।’

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!