ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দিনটি উপভোগ করো, সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য: সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫, ৫ জানুয়ারি ২০২২
দিনটি উপভোগ করো, সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য: সাকিব
সাকিব আল হাসান

নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদেরই মর্যাদার টেস্ট ক্রিকেটে হারিয়ে দেওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম দিন। এই সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হওয়া থেকে বঞ্চিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক কারণে ছুটিতে থাকায় দূর পরবাসে বসেই মুমিনুল হক, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, লিটন দাসদের কিউইবধ উপভোগ করেছেন তিনি।

নতুন বছর দারুণভাবে শুরু করায় অধিনায়ক মুমিনুল হকসহ দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে অভিনন্দন জানিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কী দারুণভাবে শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের নতুন বছর। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন।’

Advertisement

ম্যাচটিতে বাংলাদেশের জয়ের পথ সুগম করেছেন বোলাররা। পাশাপাশি ব্যাটাররাও যে প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছে সেটিও মনে করিয়ে দিয়েছেন সাকিব। সবমিলিয়ে এ জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের মনে করেন সাকিব।

সেটি জানিয়ে তিনি আরো লিখেছেন, ‘আমাদের ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’

 

What a way to start the year for bangladesh cricket. Big congratulations to captain, players and coaching staff.

— Shakib Al Hasan (@Sah75official) January 5, 2022

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!