[ খেলা ]
যেভাবে ঐতিহাসিক জয় উদযাপন করলো টাইগাররা (ভিডিও)
জয়ের পর মুমিনুল হক
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জয় বাংলাদেশের কাছে এতদিন ধরে ছিল স্বপ্নের মতো। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে টেস্ট ফরম্যাটেই হারিয়েই নতুন বছর শুরু করলো মুমিনুল বাহিনী। এমন জয়ের পর বাংলাদেশ দলের বাঁধনহারা উল্লাসই শোভা পায়।
মুশফিকুর রহিমের স্কয়ার কাট থেকে পাওয়া জয়সূচক রানের পর মাঠের মধ্যে তেমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। যতটা সম্ভব নিজেদের সংযত রেখেই আনুষ্ঠানিকতা সারেন মুমিনুল-মুশফিক-তাইজুলরা।
তবে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন শেষ করে ড্রেসিংরুমে ফিরে আর ঠেকানো যায়নি ক্রিকেটারদের। নিজেদের চিরায়ত ‘আমরা করবো জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয়ের উদযাপন করেছেন মুশফিক, মিরাজ, তাসকিনরা।
.png)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে টাইগারদের উদযাপনের ভিডিও। যেখানে গেছে মুশফিকের আনন্দ যেন একটু বেশিই। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ কর।’
এরপর শুরু হয় দলের সম্মিলিত কণ্ঠে আমরা করবো জয় গান।
টাইগারদের উদযাপনের ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!