ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দল নিয়ে গর্বিত মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ১১ জানুয়ারি ২০২২
দল নিয়ে গর্বিত মুমিনুল
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ ড্র করার পর ট্রফির সঙ্গে ক্রিকেটাররা

ভালো করার প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে গিয়ে আশাতীত সাফল্য পেয়েছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ করেছে ১-১ ড্র। এমন ফলাফলের পর দল নিয়ে গর্বিত বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ক্রাইস্টচার্চে এসে বড় ব্যবধানে হেরে গেছে মুমিনুল বাহিনী। তাতে কী? টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের ঘরের মাটিতে তাদেরই সঙ্গে সিরিজ ভাগাভাগি করার কৃতিত্বটাও কম কোন দিক দিয়ে?

মঙ্গলবার তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমার দল নিয়ে আমি খুবই গর্বিত। প্রথম ম্যাচের ব্যাপারে আমি সত্যিই খুশি। তবে দ্বিতীয় ম্যাচটি হতাশাজনক ছিল। প্রথম টেস্ট জেতার পর এটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। দেশের বাইরে খেলা মাইন্ডসেটের ওপর নির্ভর করে।’

Advertisement

আরো পড়ুন: লজ্জার ইনিংস পরাজয়ের পরও বাংলাদেশের ঐতিহাসিক প্রাপ্তি

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘আমাদের বেশ কিছু ইতিবাচক বিষয় আছে। এবাদত দারুণ বোলিং করেছে এবং লিটন অসাধারণ ব্যাটিং করেছে। যতক্ষণ সে (লিটন) ব্যাট করেছে, মনেই হয়নি পিচটি ব্যাটিংয়ের জন্য কঠিন।’

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে দুই ইনিংসে ২০ উইকেট মিলিয়েও এই রান করতে পারেনি বাংলাদেশ। ১২৬ ও ১৭৮ রানে অল আউট হয়ে টাইগাররা ক্রাইস্টচার্চে হেরেছে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!