ব্যক্তিগত কাজে ঢাকায় এলেও নিয়মিত অনুশীলন করছেন সাকিব। গতকালের মতো আজ শুক্রবারও একাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন তিনি। সেখানে করেছেন কঠ্র অনুশীলন।
আরো পড়ুন: রিভিউয়ে হেরে ভারতের কান্নাকাটি, সমালোচনার ঝড়
.png)
সকাল সাড়ে ১১টায় সাকিবের নতুন বিএমডাব্লিউ গাড়িটি শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে। এরপর মাঠে প্রবেশ করে দুই চক্কর হালকা রানিং করে নেন তিনি। রানিং শেষে সাকিব সোজা চলে যান শেরে বাংলার ইনডোরে।
এরপর সেখানে ব্যাট, প্যাড, গ্লাভস পরে ব্যাট হাতে নেমে পড়েন নেটে। এ সময় দুজন তাকে একের পর এক বল থ্রো করে যান। অনুশীলনে সুইপ, কাট, পুল এবং লফটেড শটগুলো ঝালিয়ে নেন সাকিব।
আরো পড়ুন: ডাক মেরে ১৩৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ওয়ার্নার
আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। একই দলে আছেন 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইল এবং আরেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্র্যাভো।
এদিকে বিসিএলের পঞ্চাশ ওভার ফরম্যাটে সাকিবের দল মধ্যাঞ্চল ফাইনাল নিশ্চিত করেছে। তিনি ঢাকায় চলে এলেও ফাইনালে খেলতে পারেন বলে শোনা যাচ্ছে।
আরো পড়ুন: মুমিনুলের ছবি দিয়ে কলকাতা পুলিশের অন্যরকম বিজ্ঞাপন