পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দলকে ৮০ রানের সূচনা এনে দেন জিম্বাবুয়ের দুই ওপেনার তাকুদজওয়ানাশে কাইতানো ও রেগিস চাকাবা। ৪২ রান করে আউট হন কাইতানো। তবে ৭২ রানের ইনিংস খেলেছেন চাকাবা।
ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক ক্রেইগ আরভিন। ৯ রানের বেশি করতে পারেননি তিনি। অধিনায়কের মত মিডল ও লোয়ার-অডার্র ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। তবে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন উইলিয়ামস। তার ৮৭ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০০ রানের সুবাদে বড় স্কোর পায় জিম্বাবুয়ে। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৬ রান করে সফরকারীরা। শ্রীলংকার চামিকা করুনারত্নে ৬৯ রানে ৩ উইকেট নেন।
.png)
জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ২৯৭ রানের লক্ষ্যে পৌঁছাতে সমস্যা শ্রীলংকার। ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল ৭৫ রান করে করেন। ৭১ রান করে দলের জয়ে অবদান রেখেছেন চারিথ আসালঙ্কাও। এতে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ৩০০ রান করে জয় নিশ্চিত হয় শ্রীলংকার। ম্যাচ সেরা হন চান্ডিমাল। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।