ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সর্বোচ্চ ইউসিএলজয়ী ফুটবলার জেন্তো মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ১৮ জানুয়ারি ২০২২
সর্বোচ্চ ইউসিএলজয়ী ফুটবলার জেন্তো মারা গেছেন
পাকো জেন্তো

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ (বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউসিএল) জিতেছেন পাকো জেন্তো। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন সেই জেন্তো আর নেই। ৮৮ বছর বয়সে মারা গেছেন সাবেক এই স্প্যানিশ উইঙ্গার।

ইউরোপের সফলতম ক্লাব তথা রিয়াল মাদ্রিদ মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জেন্তোর মৃত্যুর খবর জানায়।

রেসিং সান্তানদেরের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন জেন্তো। ১৯৫৩ থেকে ১৯৭১ পর্যন্ত ১৮ বছর তিনি রিয়ালে খেলেন। মাদ্রিদের দলটির জার্সিতে ৬০০ ম্যাচ খেলে গোল করেন ১৮২টি।

Advertisement

ছয়টি ইউরোপিয়ান কাপের পাশাপাশি ১২টি লিগ, দুটি কোপা দেল রে, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপসহ রিয়ালের হয়ে তিনি মোট ২৪টি শিরোপা জেতেন। তার শিরোপা জয়ের রেকর্ডটি টিকে ছিল ৫০ বছরের বেশি সময়। গত রোববার স্প্যানিশ সুপার কাপ জিতে রেকর্ডটি স্পর্শ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।      

জেন্তোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রিয়াল বিবৃতিতে লিখেছে, ‘মাদ্রিদিস্তা (মাদ্রিদ সমর্থকদের নাম) ও সকল ফুটবলপ্রেমী সবসময় সেরাদের একজন হিসেবে স্মরণ করবে তাকে।’

জাতীয় দল স্পেনের হয়ে ৪৩ ম্যাচ খেলেন জেন্তো। অংশ নেন ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!