সেন্ট কিটসে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ৮ উইকেটে জয় তুলে নেয় রাকিবুল হাসানের দল। ১৩৭ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১১৯ বল হাতে রেখে।
রান তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে ফিরে যান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (১২)। এরপর আরেক ওপেনার ইফতেখার হোসেন দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিলকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন।
.png)
আরো পড়ুন>> ‘আমি বিবাহিত, আমাকে আর ব্যাড বয় বলবেন না’: সাব্বির
নাবিল ৩৩ রানে ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইফতেখার। ৮৯ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন ৭ চারে। অন্য প্রান্তে আইচ মোল্লা ২৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।
আরো পড়ুন>> ফের বিতর্কে জড়ালেন কোহলি, প্রোটিয়া অধিনায়কের সঙ্গে তপ্ত বাদানুবাদ
এর আগে রিপন মন্ডলের পেস ও মেহবর হাসানের স্পিন ঘূর্ণিতে পুড়েছে কানাডার যুবারা। দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন আশিকুর জামান।
ফলে কানাডার যুবারা ৪৪.৩ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায়। দলটির প্রায় অর্ধেক রান করেছেন ওপেনার অনুপ চিমা। ১১৭ বলে ৭ চারে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন।
গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে শনিবার, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।