ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জোতার জোড়া গোলে লিগ কাপের ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ২১ জানুয়ারি ২০২২
জোতার জোড়া গোলে লিগ কাপের ফাইনালে লিভারপুল
লিভারপুল দল

দিয়োগো জোতার জোড়া গোলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে লিগ কাপে ফাইনালে উঠেছে লিভারপুল। ফাইনালে চেলসির মোকাবেলা করবে ক্লাপের শিষ্যরা। জোতার ‘বিশ্বমানের খেলাকে’ অভিবাদন জানিয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

ম্যাচের প্রথমার্ধে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন জোতা। দ্বিতীয়ার্ধের শেষভাগে ফের গোল করেন তিনি। এই জয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি ওয়েম্বলির ফাইনালে চেলসির মোকাবেলা করবে ক্লপের শিষ্যরা।

আফ্রিকান নেশন্স কাপের কারণে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের অনুপস্থিতিতে ক্লাবের হয়ে এই মৌসুমে জোতার ১৩ ও ১৪তম গোল দুটি তার কদর অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

Advertisement

ক্লপ বলেন, দিয়োগো জোতা এখন আগ্রাসী মেজাজে। আমরা দুটি অসাধারণ গোল দিয়েছি। সে যখন দলে যোগ দেয়, তখন আমরা তার প্রতি আস্থাশীল ছিলাম যে ক্লাবের বড় কিছু অর্জনে সহায়তা করতে পারবে। এখানে আসার পর সে আরো একধাপ এগিয়ে গেছে। তিনি সত্যিকারের অর্থে বিশ্বমানের স্ট্রাইকারে পরিণত হয়েছেন।

সর্বশেষ ২০১২ সালে লিগ কাপের শিরোপা জয় করা রেডরা ২০১৬ সালের পর এই প্রথম টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে। তাদের এখন লক্ষ্য রেকর্ড ৯ম শিরোপা ঘরে তোলা। ২০১৫ সালে দায়িত্ব নেয়ার পর এটি  ক্লপের পঞ্চম কাপ ফাইনাল।

ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলটি করেন জোতা। মাঝমাঠ থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের বাড়ানো পাস থেকে ডি-বক্সে ঢুকে শটে লক্ষ্যভেদ করেন ২৫ বছর বয়সী ফুটবলার।

ম্যাচের ৭৭ মিনিটে তিনি ফের গোল করলে ২-০ ব্যবধানে ফাইনাল নিশ্চিত হয় লিভারপুলের। এর আগে প্রথম লেগের ম্যাচটি গোল শুন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগের ফলাফলই হয়ে উঠে ফাইনালে উঠার চুড়ান্ত ফল।

ক্লপ বলেন, ড্রেসিং রুমে সবার মেজাজ এখন চাঁদের মত। ছেলেরা ছিল অনন্য। প্রথমার্ধে আর্সেনাল বেশ ভালভাবেই শুরু করেছিল। এরপর তাদের উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে আমরা ভাল খেলতে শুরু করি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: লিভারপুল
লিংক সফলভাবে কপি হয়েছে!