ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ২২ জানুয়ারি ২০২২
আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড
ইংল্যান্ড দল

আগামী ২৯ মার্চ বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে ওয়েম্বলিতে আইভরি কোস্টের মোকাবেলা করব ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়াকে পরাজিত করে আফ্রিকান নেশন্স কাপের শেষ ১৬’ নিশ্চিত করেছে আইভরি কোস্ট। দুইবারের আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী আইভরি কোস্ট বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৫৬তম স্থানে রয়েছে।

আর্সেনালের নিকোলাস পেপে, আয়াক্সের সেবাস্টিন হলার ও ফুলহ্যামের জিন মাইকেল সেরিকে নিয়ে সাজানো এবারের দলটি নিয়ে বেশ আশাবাদী আইভরি কোস্ট।

Advertisement

আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচের আগে আগামী ২৬ মার্চ একই মাঠে সুইজারল্যান্ডকে আতিথেয়তা দিবে ইংল্যান্ড।

সিনিয়র পর্যায়ে এই প্রথমবারের মত আইভরি কোস্টের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। ২০১৮ সালের নভেম্বরের পর ইউরোপের বাইরের কোন দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে গ্যারেথ সাউথগেটের দল। যে কারনে ম্যাচটি নিয়ে বাড়তি পরিকল্পনা শুরু করেছেন সাউথগেট।

মার্চ মাসের দুটি প্রীতি ম্যাচের পর ইংল্যান্ড জুনে নেশন্স লিগে চারটি ম্যাচ খেলবে। ঐ চারটি ম্যাচে তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি, জার্মানী ও ইউরো বিজয়ী ইতালি। হাঙ্গেরির বিপক্ষে হোম ও এ্যাওয়ে দুটি ম্যাচে খেলবে সাউথগেটের শিষ্যরা।

বাছাইপর্বের বাঁধা পার করে ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!