ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ মূহুর্তে অ্যাশেজে ড্র করে মান বাঁচাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ৯ জানুয়ারি ২০২২
শেষ মূহুর্তে অ্যাশেজে ড্র করে মান বাঁচাল ইংল্যান্ড
ইনিংসের শেষ বলের আগের চিত্র

চলতি অ্যাশেজে ইংলিশ ব্যাটিং লাইন আপ যেভাবে বারবার ভেঙে পড়েছে, তাতে সবাই ধরেই নিয়েছিল যে চতুর্থ টেস্টও অস্ট্রেলিয়াই জিতে নেবে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেই টেস্ট ড্র করে ফেলল ইংল্যান্ড। যে কারণে তাদেরকে আর হোয়াইটওয়াশ হতে হচ্ছে না। জোড়া সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন উসমান খাজা।

৩৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। অবশেষে সিরিজের চতুর্থ ম্যাচে এসে ড্র করল তারা।

কোনো উইকেট না হারিয়ে ৩০ রান নিয়ে শেষ দিন শুরু করে ইংল্যান্ড। এদিন ১৬ রান যোগ করার পর সাজঘরে ফেরত যান ওপেনার হাসিব হামিদ। ৪৮ বলে ৯ রান করে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ তুলে দিয়ে বোল্যান্ডের বলে আউট হন তিনি।

Advertisement

২৯ বলে ৪ রান করে ডেভিড মালান ও ৮৫ বলে ২৪ রান করে অধিনায়ক জো রুটও সাজঘরে ফেরেন। ১০০ বলে ওপেনার জ্যাক ক্রলি করেন ৭৭ রান। মাঝে কিছুক্ষণ চেষ্টা করেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস।

১২৩ বলে ৬০ করে স্টোকস ও ১০৫ বলে ৪২ রান করে আউট হয়ে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান বেয়ারস্টো। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ২৬ রান করেছেন জ্যাক লিচ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ ড্র করেন ব্রড ও অ্যান্ডারসন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৪১৬/৮ ডিক্লে. (উসমান খাজা ১৩৭, স্টিভেন স্মিথ ৬৭; স্টুয়ার্ট ব্রড ৫/১০১)

ইংল্যান্ড প্রথম ইনিংস : ২৯৪/১০ (জনি বেয়ারস্টো ১১৩, বেন স্টোকস ৬৬; স্কট বোল্যান্ড ৪/৩৬)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৬৫/৬ ডিক্লে. (উসমান খাজা ১০১ অপরাজিত, ক্যামেরুন গ্রিন ৭৪; জ্যাক লিচ ৪/৮৪)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ২৭০/৯ (জ্যাক ক্রলি ৭৭, বেন স্টোকস ৬০, জনি বেয়ারস্টো ৪১; স্কট বোল্যান্ড ৩/৩০)

ফল : ম্যাচ ড্র।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!