ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছেলের সঙ্গে একই দলে খেললেন মোহাম্মদ নবী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০৮, ২২ জানুয়ারি ২০২২
ছেলের সঙ্গে একই দলে খেললেন মোহাম্মদ নবী
ছেলে হাসান খানের সঙ্গে মোহাম্মদ নবী (ছবি: সংগৃহীত)

ক্রিকেট ইতিহাসে কোনো জাতীয় দলে একইসঙ্গে বাবা-ছেলেকে খেলতে দেখা যায়নি। তবে ঘরোয়া লিগে এই রেকর্ড আছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণির ক্রিকেটে ছেলে ত্যাগনারায়ণের সঙ্গে ম্যাচ খেলেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। এরপর অবসর নিয়ে নেয়ায় জাতীয় দলে খেলার স্বপ্নটা অধরাই রয়ে যায়।

এবার নিজের ছেলেকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চান আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবী। এরই মধ্যে ছেলে হাসান খানের সঙ্গে ঘরোয়া লিগে খেলা শুরু করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিবিএফএস টি-টোয়েন্টি টুর্নামেন্টে বুখাতির হয়ে খেলছেন এই বাবা-ছেলে জুটি। মোহাম্মদ নবীর স্বপ্ন আফগানিস্তানের জার্সিতেও একসঙ্গে খেলা।

Advertisement

আরো পড়ুন: বিরতিতে মাঠেই নামাজ পড়লেন মাহমুদউল্লাহ

৩৮ বছর বয়সী মোহাম্মদ নবী এখনো নিয়মিত খেলে যাচ্ছেন। আফগানিস্তান জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্রাঞ্জাইজি লিগে নিয়মিত দাপিয়ে বেড়ান। এখনই অবসর নিয়ে ভাবছেন না। খেলতে চান আরও কয়েকবছর। অন্যদিকে, হাসান খানের বয়স মাত্র ১৬। তাই তো ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাবা।

মোহাম্মদ নবী বলেন, ‘হাসান আরও উন্নতি করবে। আশা করি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলে খেলবে সে। আশা করি, জাতীয় দলেও খেলবে। কোনো প্রতিষ্ঠিত টুর্নামেন্টে এই প্রথম আমরা একসঙ্গে খেললাম, ভালো লাগছে। ও চাপে পড়েছে। তবে ওর প্রতিভা আছে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!