[ খেলা ]
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ নবী
বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলার সময়ই অবসরের ঘোষণা দিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটে অবশ্য খেলা চালিয়ে যাবেন তিনি।
বৃহস্পতিবার চট্টগামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এই ম্যাচটিই মোহাম্মদ নবীর বিদায়ী টেস্ট। এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের টিম ম্যানেজার নাজিম আবুররাহিমজাই।
তবে নবীর অবসরের সিদ্ধান্ত নেয়ার কারণ এখনো জানা যায়নি। যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে, মূলত সাদা বলের ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্যই এই সিদ্ধান্ত। এছাড়া টি-টোয়েন্টিতে তার অবস্থানও বেশ ভালো। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে তার ভালোই কদর আছে। আর জাতীয় দলের হয়েও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগান দলের পরিকল্পনায়ও আছেন তিনি।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা নবী প্রথম ইনিংসে শুন্য রানেই বাংলাদেশের স্পিনার নাঈম হাসানের শিকার হয়ে ফিরেছেন। তবে তার দল প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ পেয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!