প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে টানা দুই জয়ে শেষ আটে নাম লিখিয়েছে বাংলাদেশ। যেখানে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার আপ ভারত। বাকি ছয় দলের কে কার মুখোমুখি হবে, সেটাও নিশ্চিত হয়ে গেছে।
বাংলাদেশ ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার আপ দক্ষিণ আফ্রিকা।
.png)
‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপ রানারআপ অস্ট্রেলিয়া। অন্যদিকে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সামনে পড়েছে ‘সি’ গ্রুপের রানারআপ আফগানিস্তান।
আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
একনজরে কোয়ার্টার ফাইনালের সূচি
২৬ জানুয়ারি: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
২৭ জানুয়ারি: শ্রীলঙ্কা-আফগানিস্তান
২৮ জানুয়ারি: পাকিস্তান-অস্ট্রেলিয়া
২৯ জানুয়ারি: বাংলাদেশ-ভারত