সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে এই নজির গড়েন সাকিব।
সাকিবের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এ ম্যাচে ৪ উইকেটে হারে। মাইলফলকে পৌঁছাতে এ ম্যাচে মাত্র ১ উইকেটের প্রয়োজন ছিল সাকিবের।
.png)
সতীর্থ ডোয়াইন ব্রাভোর সামনেই মাইলফলক স্পর্শ করে অর্জনকে স্মরনীয় করে রাখলেন সাকিব। ৫ হাজার রান ও ৪শ উইকেট শিকারের তালিকায় এতদিন শুধু ব্রাভোই ছিলেন। এবার সঙ্গী হিসেবে সাকিবকে পেলেন তিনি।
ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ৪৭ রানে ব্রাভোর হাতে ক্যাচ বানিয়ে মাইলফলক স্পর্শ করেন সাকিব। মাহমুদউল্লাহ যখন ফিরে যান, তখন স্কোর সমান করে জয়ের দ্বারপ্রান্তে ছিলো ঢাকা।
টি-২০ ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে ৪শ উইকেট নেন সাকিব। ৩৫৩ ম্যাচে ৫৬১০ রান ও ৪শ উইকেট আছে এই তারকা অলরাউন্ডারের। ৫১৪ ম্যাচে ৬৬৭২ রান ও ৫৫৫ উইকেট শিকার করেছেন ব্রাভো।