সূত্র মারফত জিও নিউজ জানিয়েছে, ফায়ার ব্রিগেড ডেকে আগুনের ফুলকি নেভানো হয়। করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিএসএলের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল ধারাভাষ্যকক্ষ। বাউন্ডারি সীমানার দড়িও এ আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।
জৈব সুরক্ষাবলয়ের মধ্যে রাখার উদ্দেশ্যে করাচি স্টেডিয়ামের তৃতীয় তলা থেকে ধারাভাষ্যকক্ষ মাঠের পাশে নামিয়ে আনা হয়েছে।
.png)
পিসিবির এক সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছে, জরুরি অবস্থা মোকাবিলায় ফায়ার ব্রিগেডের একটি দল করাচি স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে।
কাল করাচি স্টেডিয়ামে পিএসএলের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হবে করাচি কিংস।
Fire erupts inside National Stadium Karachi ahead of HBL PSL 7! 🤯
— Cricket Pakistan (@cricketpakcompk) January 26, 2022
Watch video: https://t.co/Le1tPIkCbz#HBLPSL7 #PSL2022 pic.twitter.com/BHk4BU4r6s