জানা গেছে, শ্রীলংকা ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেছেন। তবে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মালিঙ্গার।
.png)
২০১৪ সালে মালিঙ্গার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল শ্রীলংকা। ড্রেসিংরুমে মালিঙ্গার এসব অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাহেলা। এদিকে অস্ট্রেলিয়া সফরের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা । দাসুন শানাকাকে রাখা হয়েছে অধিনায়ক হিসেবে।
একনজরে শ্রীলংকা স্কোয়াড:
দাসুন শানাকা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুণারত্নে, মাহেশ থিকসেনা, দুশমন্ত চামেরা, কামিল মিশ্র, প্রবীন জয়াবিক্রমা, রামেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুসারা, জানিথ লিয়ানঙ্গে, বিনুরা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে ও শিরান ফার্নান্দো।