উল্ফস থেকে অ্যাডামা ট্রায়োরে ও পোর্তো থেকে লুইস দিয়াজকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে ব্যর্থ হয়েছে স্পার্সরা। সে কারণেই আন্তোনিও কন্তের দল এখন ২১ বছর বয়সী সুইডিশ তরুন ফরোয়ার্ড কুলুসেভিস্কির দিকে হাত বাড়িয়েছে।
সুইডিশ এই ফরোয়ার্ড মাত্র ১৬ বছর বয়সে আটালান্টার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর এখন পর্যন্ত তার পুরো ক্যারিয়ার ইতালিতেই কাটিয়েছেন।
.png)
২০২০ সালে কুলুসেভিস্কি জুভেন্টাসে যোগ দেন। ঐ সময় টটেনহ্যামের বর্তমান ফুটবল ডাইরেক্টর ফ্যাবিও পারাটিসি জুভেন্টাসের দায়িত্বে ছিলেন। প্রথম মৌসুমটা অবশ্য তিনি পার্মায় ধারে খেলতে গিয়েছিলেন। এরপর দলে ফিরে তুরিনের জায়ান্টদের হয়ে সব মিলিয়ে ৭২টি ম্যাচ খেলেছেন।
জুভেন্টাস অবশ্য এই সুযোগে আর্সেনালকে টপকে ২৮ বছর বয়সী সার্বিয়ান ফরোয়ার্ড ডুসান ভ্লাহোভিচকে ৫৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়ে ফেলেছে।