আগে ব্যাট করে ফাফ ডু প্লেসির ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৩ উইকেটে ১৮৩ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই শুরু হয় দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক নাঈম ইসলাম।
.png)
কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন জয়। দলীয় ৪ ও ব্যক্তিগত ১ রানে আউট হন এ ওপেনার। শুরুতেই উইকেট হারানোর পর লিটনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ডু প্লেসি।
পাল্টা আক্রমণে ৮০ রানের জুটি গড়েন লিটন ও ডু প্লেসি। চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা লিটন আউট হন ৪৭ রানে। তার জায়গায় নেমে ইমরুল কায়েস বেশিক্ষণ টিকতে পারেননি। করেন মাত্র ১ রান।
বাকি সময়ে ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্ট মিলে দলকে এগিয়ে নেন। শেষ দিকে বাইশ গজে রীতিমতো ঝড় তোলেন দুজন। ইনিংস শেষে তারা দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৮৩ ও ৫১ রানে। শেষ পাঁচ ওভারে যোগ করেন ৭৬ রান।
চট্টগ্রামের হয়ে নাসুম আহমেদ দুটি ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।