ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দ্বিতীয়বারের মত স্থগিত আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ৩১ জানুয়ারি ২০২২
দ্বিতীয়বারের মত স্থগিত আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ
ফাইল ছবি

দ্বিতীয়বারের মত স্থগিত হলো আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ও টি-২০ সিরিজ। ফেব্রুয়ারি মাসের শুরুতে জিম্বাবুয়ের মাটিতে সিরিজটি হবার কথা ছিলো।

স্থগিত হবার কারণ হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, আয়োজক দেশ প্রয়োজনীয় সম্প্রচার পরিষেবার ব্যবস্থা করতে ব্যর্থ হবার কারণে সিরিজটি আবারও স্থগিত করা হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে সিরিজটি স্থগিত হয়ে যায়।

Advertisement

এক বিবৃতিতে এসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার আব্দুল ওয়ালি আমিন বলেন, আমরা জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে যোগাযোগ করছিলাম (ডিসেম্বরে)। জিম্বাবুয়েতে  নতুন কোভিড-১৯ ভেরিয়েন্টের পর কিভাবে সিরিজটি চালিয়ে যেতে হবে। তারপর জিম্বাবুয়ের পরিস্থিতি বিবেচনা করে, উভয় বোর্ডই ফেব্রুয়ারিতে সিরিজটি এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছিলাম। কিন্তু জেডসি আমাদের জানিয়েছে, ডিসিশন রিভিউ সিস্টেমসহ প্রয়োজনীয় সম্প্রচার পরিষেবাগুলো দিতে ব্যর্থ তারা। তাই সফরটি দ্বিতীয়বারের জন্য স্থগিত করা হয়েছে।

সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ছিল। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।

জিম্বাবুয়ে সফর স্থগিত হয়ে যাওয়ায়, এসিবি এবার বাংলাদেশ সফর নিয়ে মনোযোগী হবে। আইসিসি ফিউচার প্রোগ্রামের অংশ হিসেবে ফেব্রুয়ারিতে তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগে অংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!