গেল বছরই প্রথমবারের মত ল্যাঙ্গারের অধীনে টি-২০ বিশ্বকাপের শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নেয় অজিরা। দল জয়ের সুবাতাসে ঘুড়ে বেড়ালেও, দলের ভেতরে কোন্দল আছে।
ক্রিকেটারদের সঙ্গে তার সর্ম্পক ভালো নয়, তাই আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ল্যাঙ্গারের সঙ্গে সর্ম্পক নবায়নের বিষয়ে পুনরায় চিন্তা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
.png)
অস্ট্রেলিয়া কাছে অ্যাশেজ হারের পর কোচ ক্রিস সিলভারউডের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভাগ্যের জোরে একটি টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ এড়ায় ইংল্যান্ড। তবে অন্য চার টেস্টে অসহায় আত্মসমর্পন করে ইংলিশরা। তাই সিলভারউডের জায়গায় নতুন কোচের সন্ধানে আছে ইসিবি এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ল্যাঙ্গারের নাম উঠে আসে।
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাঙ্গার দায়িত্ব গ্রহণ করবেন না। বেশ কিছু দিন আগে ইংল্যান্ডের কোচ হবার আগ্রহ দেখিয়েছিলেন ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্যারি কার্স্টেন। সিলভারউডের খারাপ পরিস্থিতিতে কার্স্টেনের সুযোগ থাকছে। তার ও অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে বিদ্রুপ সর্ম্পকের কারণে কার্স্টেনের সুযোগ আসতে পারে।
ল্যাঙ্গার সর্ম্পকে রিপোর্টে বলা হয়েছ, ‘অ্যাশেজের সীমারেখা টানা ল্যাঙ্গারের কঠিন হবে। যেমনটা, স্বদেশী ট্রেভর বেলিসের বেলায় হয়েছিল। তবে কাউন্টিতে প্রধান কোচ হিসেবে যাবার সম্ভাবনা রয়েছে।’
ইংল্যান্ড দলের আসন্ন পাকিস্তান সফরের কয়েক মাস পর জুনে ল্যাঙ্গারের চুক্তির মেয়াদ শেষ হবে।
সম্প্রতি ইংল্যান্ডের বাজে পারফরমেন্সের কারণ খুঁজে বের করতে ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলসকে দায়িত্ব দিয়েছে ইসিবি। জাইলসের দেয়া ঐ প্রতিবেদন পর্যালোচনা করবেন ইসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান স্যার এন্ড্রু স্ট্রাউস। এরপর ইসিবিকে সুপারিশ করবেন তিনি।
ইংল্যান্ডের কোচ হবার দৌঁড়ে শীর্ষ তালিকায় কার্স্টেন ও ল্যাঙ্গারের সঙ্গে নাম আছে অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিংয়ের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর মাত্র এক মাস বাকি থাকতেই সিলভারউডের স্থানে অর্ন্তবর্তীকালীন কোচ নিয়োগের দিকেও তাকিয়ে ইসিবি। প্রতিবেদনে বলা হয়েছে, সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টয়িার্ট সম্ভাব্য অন্তবর্তীর বিকল্প হতে পারেন।