ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২২
প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা
শিরোপা হাতে উৎসব করছে আর্জেন্টিনার খেলোয়াড়রা

এইতো কয়েক মাস আগেই ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। নতুন বছর আরেকবার কোপা জয়ের আনন্দে মাতল আলবিসেলেস্তেরা। তবে এবার ফুটবলের নয়, ফুটসাল কোপার শিরোপা।

শ্বাসরুদ্ধকর ফাইনালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০১১ ও ২০১৭ সালের পর নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো কোপার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে আর্জেন্টিনা।

দর্শকপূর্ণ এসনডি অ্যারেনায় শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী স্বাগতিক প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের শেষের দিকে লিড পায় আর্জেন্টিনা। মাতিয়াস লুকুইক্সের নেতৃত্বে অ্যালান ব্র্যান্ডি ওয়াই-এর একটি গোলে লিড পায় আলবেলিস্তরা।

Advertisement

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে প্যারাগুয়ের সেরা সুযোগটি আসে ম্যাচ শেষের ১১ মিনিট বাকি থাকতে। তবে গোলরক্ষক নিকোলাস সারমিয়েন্টো দুর্দান্ত সেভ দিয়ে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন।

স্বাগতিকরা ম্যাচের শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যায়। তবে আর্জেন্টাইন গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি তারা। শেষ দিকে তাদের নেয়া দুর্দান্ত একটি শট পোস্টে লেগে ফিরে আসে। রেফারি শেষ বাঁশি বাজানোর ১৫ সেকেন্ড আগে সারমিয়েন্টো আরেকটি দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে আকাশি সাদারা পৌঁছে যায় ফুটসাল কোপা আমেরিকার ফাইনালে। অন্যদিকে কলম্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল প্যারাগুয়ে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!