ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রীতি ম্যাচের লড়াইয়ে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ২০ জানুয়ারি ২০২২
প্রীতি ম্যাচের লড়াইয়ে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা!
ফাইল ছবি

ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই যেন বাড়তি রোমাঞ্চ। যেখানে প্রতি মুহূর্তে থাকে সমর্থকদের তর্কের লড়াই। ফুটবল মাঠের দ্বৈরথও হয় দৃষ্টিনন্দন। আর তাই ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন পুরো পৃথিবীর সমর্থকরা। আর সেই লড়াই দেখা যেতে পারে শিগগিরই।

ফুটবল ভক্তদের জন্য একটি সুখবর দিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম এল গ্লোবো। তারা জানিয়েছে, চলতি বছরই একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হতে পারে। তবে ম্যাচটি কবে হতে পারে বা কোন সময়ে, সেটি জানাতে পারেনি তারা।

আপাতত ধারণা করা হচ্ছে, এ বছরের জুনেই হতে পারে ম্যাচটি। এরই মধ্যেই জানা গেছে, জুনে ইতালির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করে। এই ম্যাচের পরই ব্রাজিলের বিপক্ষে খেলতে পারে আলবিসেলেস্তেরা।

Advertisement

আর্জেন্টিনা-ইতালি ম্যাচের কাছাকাছি সময়ে ব্রাজিলেরও ইউরোপেই থাকার কথা। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তারা মাঠে নামতে পারে। সবকিছু ঠিক থাকলে এরপরই আলবিসেলেস্তদের মুখোমুখি হতে পারেন সেলেসাওরা।

এমনটা হলে কাতার বিশ্বকাপের আগে সেটাই হবে ব্রাজিল-আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। দু্ই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছরের নভেম্বরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এর আগে ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!