ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারকে নিয়ে সুসংবাদ নেই ব্রাজিলের জন্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ২৫ ডিসেম্বর ২০২১
নেইমারকে নিয়ে সুসংবাদ নেই ব্রাজিলের জন্য
নেইমার জুনিয়র (ফাইল ছবি)

কাতারে আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। তবে এখনো শেষ হয়নি বাছাইপর্ব। নতুন বছরের প্রথম মাস তথা জানুয়ারিতে কাতার বিশ্বকাপ বাছাইয়ের জন্য জোড়া ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এর আগে দুঃসংবাদ পেয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী দলটি।

আগামী ২৭ জানুয়ারি ইকুয়েডর এবং ২ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল। এই দুটি ম্যাচে খেলতে পারবেন না দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে তাকে থাকতে হবে মাঠের বাইরেই।

লিগ ওয়ানে ম্যাচ খেলার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ইনজুরি তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়। প্রথমে ধারণা করা হয়েছিল যে, আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে ফিরতে পারেন তিনি।

Advertisement

কিন্তু সম্প্রতি আরএমসি স্পোর্টস জানিয়েছে, নেইমারের ফিরতে আরো অনেকটা সময় লাগবে। এতটাই সময় লাগবে যে ফেব্রুয়ারির ১৫ তারিখে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগেও হয়তো খেলতে পারবেন না তিনি।

এমতাবস্থায় জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে নেইমারকে। তবে ব্রাজিলের জন্য চিন্তার খুব বেশি কিছু নেই। কারণ এখন পর্যন্ত অপরাজিত থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।

এদিকে লাতিন আমেরিকায় দীর্ঘসময় রাজত্ব করা ব্রাজিলকে ভবিষ্যতে ইউরোপে খেলতে দেখা যেতে পারে। সম্প্রতি উয়েফা ও কনমেবল এ বিষয়ে আলাপ-আলোচনা শুরু করেছে। যেখানে লাতিন আমেরিকা ও ইউরোপের সেরা দলগুলো নিয়ে আলাদা একটি প্রতিযোগিতা আয়োজনের কথা চলছে।

এমনটি হলে শুধু ব্রাজিল নয়, দেখা যেতে পারে আর্জেন্টিনাকেও। নতুন ধরণের এই ফুটবল টুর্নামেন্ট শুরু হতে পারে ২০২৪ সাল থেকে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!