রোববার অনুষ্ঠিত ম্যাচের প্রায় পুরোটা সময় সেইন্ট এতিয়েনের রক্ষণে ভীতি ছড়িয়েছেন নেইমার। যদিও গোল করতে পারেননি পিএসজির এই ‘নাম্বার টেন’। ম্যাচের ৮২তম মিনিটে বল দখলে নিতে গিয়ে পায়ে চোট পান নেইমার। বল দখলের লড়াইয়ের প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ের ওপরে পড়ে তার পা।
সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন নেইমার। কাতরাতে থাকেন ব্যথায়। তৎক্ষণাৎ তার প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়, বেশ মারাত্মক চোটই পেয়েছেন এই ব্রাজিলিয়ান। মাঠেই কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।
.png)
জানা গেছে, কমপক্ষে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। এই সময়সীমা আরো বাড়তে পারে বলেও শঙ্কা আছে।