সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় স্কোর না করেও সেটি ডিফেন্ড করে জয়ের পর সিলেটে সাকিব বলেন, ‘আমরা খুব ভালো ডিফেন্স করেছি। কৃতিত্ব সব বোলারদের দিতে হবে। বিশেষ করে তারা যেভাবে বোলিং করেছে।’
এই জয়ে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। পাশাপাশি এই ম্যাচটি জিতে টুর্নামেন্টের শেষ চারে জায়গাটাও প্রায় নিশ্চিত হয়ে গেছে দলটির।
.png)
টসের বিপরীতে আগে ব্যাটিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ রান করে বরিশাল। যা শেষ তিনটি ম্যাচের তুলনায় কিছুটা ভালো পারফরমেন্স। আগের ম্যাচগুলোতে সংগ্রহ ছিল ১৫০-এর নিচে। কিন্তু তারপরও বোলারদের ভালো পারফরমেন্সের সুবাদে সেই ম্যাচগুলোতে জয় পেয়েছিল তারা।
মূলত মুজিব উর রহমানকে সাথে নিয়ে বোলিং বিভাগে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এ পর্যন্ত টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এখন পর্যন্ত দু’টি হাফ সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি।
সাকিব বলেন, ‘আমাদের স্কোরি খুব কম না। আর শুধুমাত্র ২-৩টি বাউন্ডারি পেলে আমরা ১৬৫-১৭০ স্কোর পাবো। এটিই ডিফেন্ড করা মত খুবই ভালো স্কোর। কারণ আমাদের ভালো বোলিং আক্রমণ আছে।’
তিনি আরো জানান, বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পরও, আমাদের ব্যাটারদের নিশ্চিত করতে হবে, তারা বোর্ডে ১৬০/১৭০ রান যোগ করতে পারে।
সাকিব বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, পরের ম্যাচে আমাদের সেটা করতে হবে। এটা ২০-২৫ রান বা অন্য কিছু নয়। এটি ২-৩ বলের ব্যাপার, যা আমাদের ২-৩টি বাউন্ডারি দিতে পারে এবং এটিই আমাদের প্রয়োজন। আমাদের যোগ্য দল আছে। আমি আশাবাদী, তারা এটা করবে।’