ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের বোলিং কোচ হলেন শন টেইট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১১, ৯ ফেব্রুয়ারি ২০২২
পাকিস্তানের বোলিং কোচ হলেন শন টেইট
শন টেইট

এক বছরের জন্য পাকিস্তানের বোলিং কোচ হলেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার শন টেইট। এ ছাড়া আরো এক বছর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে আজ এ কথা জানানো হয়েছে।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন টেইট। টুর্নামেন্ট শুরুর আগে পেস বোলিং কোচ হিসেবে চট্টগ্রামে যোগ দিয়েছিলেন তিনি।

Advertisement

কিন্তু চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে আসর শুরু করা পল নিক্সন টুর্নামেন্টের মাঝ পথে চলে যাওয়ায় দায়িত্ব পান টেইট। এর আগে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

গেল বছরের সেপ্টেম্বরে প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস দায়িত্ব থেকে সরে যাবার পর আব্দুল রাজ্জাকের সাথে অন্তর্বর্তীকালীন কোচ হন সাকলাইন।

এরপর টি-২০ বিশ্বকাপ, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাকলাইন।

গত বছরের ডিসেম্বরে পাঁচটি কোচিং পদ - ন্যাশনাল হাই পারফরমেন্স, ব্যাটিং, বোলিং, পাওয়ার হিটিং এবং ফিল্ডিং কোচের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিলো পিসিবি। জানুয়ারির শেষের দিকে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত চূড়ান্তভাবে স্থায়ী হিসেবে কাউকে নিয়োগ দিতে পারেনি সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!