ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবেরই মতো কাণ্ড ঘটালেন মুস্তাফিজুর রহমান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২২
সাকিবেরই মতো কাণ্ড ঘটালেন মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান-ফাইল ফটো

বিপিএল ফাইনালে আগের দিন একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন ফরচুন বরিশালের দলপতি সাকিব আল হাসান। সাকিবের পর এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজুর রহমানের বিপক্ষেও জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে ফিজকে হোটেল ছেড়ে বের হতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একজন স্টাফ। 

হোটেল সূত্রে জানা যায়, ঘণ্টাখানেক বাইরেই ছিলেন তিনি। এ সময় তারা গুলশানের একটি স্যানিটারিজ প্রতিষ্ঠানের শো রুমে যান। সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করেন কাটার মাস্টার।

Advertisement

এবারের বিপিএলে বায়োবাবল কঠোরভাবে মানা না হলেও ন্যূনতম একটা সিস্টেমের মধ্যেই চলছিল সব। কিন্তু তারকা ক্রিকেটারদের এমন আচরণে এখন প্রশ্নবিদ্ধ সকল আয়োজন।

বায়োবাবল ভাঙার দিনে সাকিব ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোশেসনেও যাননি। ফাইনালের আগের দিন অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব। তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

এ সময় সাকিব শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয় বরিশাল ফ্রাঞ্চাইজির কাছ থেকে। কিন্তু পরে জানা যায় অনুশীলনে না-এসে টিভিসি শুটে ব্যস্ত ছিলেন এ ক্রিকেটার। স্বনামধন্য নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি।

এর মধ্য দিয়ে বিপিএলের বায়োবাবল ভাঙলেন তিনি। যদিও এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে বিসিবির চিকিৎসকরা। তবে যদি সাকিবের ঘটনা সত্য হয় তাহলে ফাইনালের আগে তাকে অবশ্য করোনা নেগেটিভ ফলাফল নিয়ে আসতে হবে বলে নিশ্চিত করেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!