ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজুর, সব ভালো তো?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২১
মুস্তাফিজুর, সব ভালো তো?
মুস্তাফিজুর রহমান

শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম। এক মৌসুম বিরতি দিয়ে আবারো আইপিএলে ফিরলেন মুস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্যে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। নেয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ফাস্ট বোলারকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ১ কোটি টাকা। তার নাম ওঠার পর রাজস্থান ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে ভিত্তিমূল্যেই তাকে কিনে নেয় দলটি।

কাটার মাস্টারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজস্থান। এই টাইগার পেসারের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি প্রশ্ন করেছে, মুস্তাফিজুর, সব ভালো তো? রয়্যালস পরিবারে স্বাগতম।

Advertisement

এর আগে আরেক বাংলাদেশি সাকিব আল হাসানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, শিভাম দুবে ও কেদার যাদব। প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। আগের আসরে চরম ফ্লপ এই ক্রিকেটারের প্রতি প্রথম আগ্রহ দেখায় কলকাতা। রাজস্থানও পরে যোগ দেয়। 

একপর্যায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস বিড করলে জমে ওঠে লড়াই। সেখানে হুহু করে বাড়তে থাকে ম্যাক্সওয়েলের দাম। শেষ পর্যন্ত সোয়া ১৪ কোটি টাকায় ম্যাক্সিকে কিনে নেয় ব্যাঙ্গালুরু।

তিনে ওঠে সাকিবের নাম। টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। মাঝে দুই দলই কিছু সময় নিলেও একপর্যায়ে তাকে নিয়ে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টানে কলকাতা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!