ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে থাকছে ডিআরএস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে থাকছে ডিআরএস
ছবি ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এরপর মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-২০  সিরিজ।  বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকলেও এই ওয়ানডে ও টি-২০ সিরিজে তা থাকছে। 

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু)।

তিনি বলেন, বিপিএল চলাকালীন ডিআরএস এর যন্ত্রপাতি ঢাকায় চলে এসেছে। যারা এটা পরিচালনা করবেন সেই টেকনিক্যাল পার্সনরাও চলে এসেছেন। আশা করছি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা ডিআরএস ব্যবহার করতে পারবো।

Advertisement

এর আগে বিপিএলে করোনার কারণে যন্ত্রপাতি ও টেকনিক্যাল পার্সন না আসার অজুহাতে ডিআরএস ব্যবহার করেনি বিসিবি। এ নিয়ে সমালোচনা কম হয়নি। বিশেষ করে বিপিএলে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত আসার পর সমালোচনা আরও তীব্র হয়। প্রশ্ন ওঠে বিপিএলের গ্রহণযোগ্যতা নিয়েও।

সমালোচনার মুখে পরে ডিআরএস এর বদলে পুরনো দিনের অল্টারনেটিভ রিভিউ সিস্টেম বা এডিআরএস ব্যবহার করে বিসিবি। এটা নিয়েও অবশ্য দর্শক-সমর্থকদের হাস্যরস কম হয়নি। এবার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ডিআরএস ব্যবহারের মাধ্যমে একটি যুগোপযোগী সিরিজ উপভোগ করার প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!