সরাসরি সেটে টেনিস জীবনের ৯১তম খেতাব জিতেছেন নাদাল। তিনি ফাইনালে ৬-৪, ৬-৪ ব্যবধানে ব্রিটেনের ক্যামেরন নরিসকে হারান। এই নিয়ে ২০২২ সালে টানা ১৫টি ম্যাচ জিতলেন এটিপি র্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা টেনিস তারকা। উল্লেখ্য, সেমিফাইনালে নাদাল হারান র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসা রাশিয়ার দানিল মেদভেদেভকে।
মৌসুমের তৃতীয় খেতাব জয়ের পর নাদাল বলেন, ‘আজ খুব আর্দ্রতা ছিল। পরিস্থিতি বেশ কঠিন ছিল। ক্যামেরন খুব ভাল খেলোয়াড়। আপনাকে কোর্টে কখনো স্বচ্ছন্দে থাকতে দেবে না। ম্যাচে বেশ কিছু কঠিন সময়ের মোকাবিলা করতে হয়েছে। শেষ পর্যন্ত জিততে পেরেছি। সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি।’
.png)
ফাইনালের প্রথম সেটেই ক্যামেরনের সার্ভিস ভেঙে ৩-২ গেমে এগিয়ে যান নাদাল। তারপর অবশ্য তাকে বিশেষ বেগ দিতে পারেননি ব্রিটিশ তারকা। দুই বাঁহাতি তারকার লড়াই নিয়ে আগ্রহ ছিল টেনিস প্রেমীদের মধ্যে। কিন্তু নাদালের বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বিশ্বের দ্বাদশ বাছাই তারকা।
এই নিয়ে চতুর্থ বার মেক্সিকান ওপেন জিতলেন নাদাল।