বেরোত্তিনির বিপক্ষে ম্যাচটি ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে জিতেছেন নাদাল। বয়সে ১০ বছরের ছোট এক তরুণকে হেলায় হারানোর পর ৩৫ বছর বয়সী এই স্প্যানিশ সুপারস্টারের উদযাপন ছিল দেখার মতো।
ম্যাচের শেষে লম্বা র্যালি আর তারপর বেরোত্তিনির শট এসে থমকে যায় নেটে। মুখে চওড়া হাসি নিয়ে দর্শকের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নাদাল। তারপর হাওয়ায় ঘুষি মারতে শুরু করেন। হ্যাঁ, তিনি পেরেছেন! যে গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন, তাতে ফাইনালে ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম যে সহজে হাতছাড়া হতে দেবেন না।
.png)
আজ শুক্রবার সেমিফাইনালের প্রথম সেট জিততে নাদাল সময় নিয়েছিলেন মাত্র ৪৩ মিনিট। আরো কম সময় নিয়েছিলেন দ্বিতীয় সেট জয়ে। তৃতীয় সেটে হারলেও শেষ সেটে প্রায় দাঁড়াতে দেননি বেরোত্তিনিকে। এবার অপেক্ষা ফাইনালের।
আজ রাতেই দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবেন স্টিফানোস সিৎসিপাস এবং দানিল মেদভেদেভ। তাদের মধ্যে যে জিতবেন, তার বিপক্ষে আগামী ৩০ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লড়াই হবে নাদালের।