ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সামনের বছরও অস্ট্রেলিয়া ওপেন খেলতে চান নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ৩১ জানুয়ারি ২০২২
সামনের বছরও অস্ট্রেলিয়া ওপেন খেলতে চান নাদাল
রাফায়েল নাদাল

দুই সেটে পিছিয়ে পড়ার পরও টেনিস ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন ঘটিয়েছেন রাফায়েল নাদাল। সাড়ে পাঁচ ঘণ্টার অবিশ্বাস্য এক লড়াইয়ের পর ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলে এই স্প্যানিশ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, সামনের বছরও খেলতে চান এই টুর্নামেন্ট।

রোববার মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬-৫ ৭(৭), ৬-৪, ৬-৪ এবং ৭-৫ সেটে হারিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল।

এখন নিজের ওপর নতুন করে বিশ্বাস জন্মেছে। তাই সামনের বছরও অস্ট্রেলিয়ান ওপেনে খেলার আশা ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ডের।

Advertisement

তিনি বলেন, কিছুদিন আগেও আমাকে প্রশ্ন করলে হয়তো বলতাম এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু এখন আমার পাশে এই ট্রফিটা থাকার পর মনে হচ্ছে, শরীরে নতুন শক্তি এসেছে। তাই সামনের বছরও আমাকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে।

অথচ এই মানুষটি দেড় মাস আগেও জানতেন না, আর কখনো টেনিস কোর্টে ফিরতে পারবেন কি না! ইতিহাস গড়ার পর তাই ভীষণ আবেগী হয়ে পড়লেন স্প্যানিশ কিংবদন্তি।

গোড়ালির চোটটা ভোগাচ্ছে বেশ। গত বছরও অস্ত্রোপচারের পর ক্রাচ নিয়ে হাঁটাচলা করেছেন। সেই নাদালই এবার ফিরলেন রাজার বেশে। সব যন্ত্রণা মুখ বুঁজে সহ্য করে লিখলেন ইতিহাস।

ম্যাচের পর নাদাল বলেন, দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরে আবার টেনিস খেলতে পারব কি না। কেউ জানেও না যে কী পরিমাণ লড়াই করে আমাকে ফিরতে হয়েছে। আজ আমি ট্রফি নিয়ে আপনাদের সামনে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!