ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ৩১ জানুয়ারি ২০২২
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল
শিরোপা হাতে নাদাল

দানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। সাড়ে পাঁচ ঘণ্টার অবিশ্বাস্য এক লড়াইয়ের পর ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এই স্প্যানিশ তারকা।

দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়েন নাদাল। সবাইকে ছাপিয়ে এখন রেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যাম তার।

মেলবোর্নের কোর্টে এদিন প্রথম সেট নাদালের জন্য ছিল রীতিমতো হতাশার। মেদভেদেভের কাছে পাত্তাই পাননি তিনি। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হেরে গেলেন ৬-৭ সেটে। এরপরই শুরু হলো নাদাল শো। শারীরিক লড়াই চলল, চলল মনস্তাত্ত্বিক লড়াইও।

Advertisement

সময়ের সঙ্গে ক্লান্ত হলেন মেদভেদেভ, হলেন উত্তেজিতও। আরেক প্রান্তে নাদাল থাকলেন শান্ত, চুপচাপ; আর খেললেন নিজের সেরাটা। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথমবার খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত নাদালের শেষটাও হলো রঙিন।

শেষ সেটে বারবার পিছিয়ে পড়েও আবার ফিরে আসেন নাদাল। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে। বছরের প্রথম গ্র‍্যান্ডস্ল্যাম জিতে উঠে গেলেন চূড়ায়।

পুরুষ টেনিস তারকাদের সবার ওপরে এখন স্প্যানিশ তারকা। এক সময়ে ক্লে কোর্টের রাজা হিসেবে পরিচিত নাদাল জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনসহ গুণে গুণে ২১টি গ্র্যান্ড স্ল্যাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!