ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাশিয়ার আক্রমণে ইউক্রেনের দুই ফুটবলার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ২ মার্চ ২০২২
রাশিয়ার আক্রমণে ইউক্রেনের দুই ফুটবলার নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা আছড়ে পড়ল খেলাধুলার দুনিয়ায়ও। পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ কাল টুইটে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের দুজন তরুণ ফুটবলার নিহত হয়েছেন। 

ইউক্রেনের বায়াথলন ফেডারেশনও তাদের এক অ্যাথলেটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই ২০ বছরে পা রাখতে যাওয়া ইউক্রেন যুব বায়ালথন দলে খেলা ইয়েভেন ম্যালিশভ সামরিক দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।

নিহত দুজন ফুটবলারও বয়সে তরুণ। ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুব দলে খেলা ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভে ভয়াবহ যুদ্ধে মারা গেছেন। ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন। 

Advertisement

কিয়েভের কাছে নিজ বাসায় রাশিয়ার বোমা হামলায় মার্তিনেঙ্কো ও তার মা নিহত হন। ফিফপ্রোর টুইটে বলা হয়, ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশেই আছি আমরা। এ যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।

আরো পড়ুন: ইউক্রেন যুদ্ধে প্রায় ৬ হাজার সেনাসহ যত সরঞ্জাম হারালো রাশিয়া

সাপিলোর মৃত্যুর বিষয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, কিয়েভ রক্ষা করতে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি শুক্রবার মারা গেছেন। তার ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের নায়কের স্মৃতি সব সময় স্মরণে রাখব। মার্তিনেঙ্কো ও তার মা মারা গেলেও বোনটি বেঁচে গেছেন। যদিও তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ইউক্রেন যুব বায়াথলন দলের হয়ে ৯ ম্যাচ খেলা ম্যালিশভও কিয়েভে যুদ্ধে মারা গেছেন। সামরিক বাহিনীতে যোগ দিতে দুই বছর আগে ক্ষণস্থায়ীভাবে স্কিয়িং থেকে সরে দাঁড়ান ম্যালিশভ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইউক্রেনের বায়াথলন ফেডারেশন বিবৃতিতে বলেছে, জন্মভূমি এবং তার বন্ধু ও পরিবারের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। চিরকালীন স্মৃতি হয়ে গেলেন ইয়েভেন ম্যালিশভ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!