ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বোয়িং কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ২ মার্চ ২০২২
রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বোয়িং কোম্পানি
ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে বিশ্বের অন্যতম বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং তার রুশ অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এটি রাশিয়ার রাজধানী মস্কোতে সব বড় কার্যক্রম স্থগিত করবে।

বৃহৎ এই মার্কিন বিমান শিল্পপ্রতিষ্ঠান রাশিয়ার উড়োজাহাজের জন্য আর প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ কিংবা যন্ত্রাংশ সরবরাহের কাজ করবে না। সোমবার বোয়িং কম্পানি রুশ হামলার শিকার কিয়েভে তার কার্যালয় এবং মস্কোতে তার পাইলট প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে দেয়।

আরো পড়ুন: স্বাধীনতা রক্ষার যুদ্ধে আমরা জিতবই: জেলেনস্কি

Advertisement

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন বোয়িং ওই অঞ্চলে সতীর্থদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরই পশ্চিমাদের একের পর নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্য রাশিয়ার জাতীয় এয়ারলাইন্স অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করে। শুক্রবার আরো দুটি ইউরোপীয় দেশ রাশিয়ার বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে, ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) বলেছে, এটি বিমানের যন্ত্রাংশ রফতানির ক্ষেত্রে সীমাবদ্ধতা এঁটে দেবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!